উত্তরদিনাজপুর

শ্রীমতি নদীর দূষন কমিয়ে জলের পরিমাণ বৃদ্ধি করতে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে নদী খননের দাবি কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক নদীর পুনরুজ্জীবন ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। তার সাথে জেলার কালিয়াগঞ্জ ব্লকের উপর দিয়ে মজে যাওয়া অপর আরেক নদী শ্রীমতি নদীর পুনরুজ্জীবন ফিরে আনার দাবিতে মঙ্গলবার কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়ার কাছে একটি স্মারকলিপি প্রদান করলো কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি। এক সময় শ্রীমতি নদীর উপরদিয়ে বানিজ্য করতে আসতেন ব্যবসায়ীরা। সময়ের সাথে সাথে নদীর নিজের নাব্যতা হারিয়েছে। নদীর চারপাশে পলি পড়ে নদী এখোন ক্যানেলে পরিণত হয়েছে। বেড়েছে নদী দূষন তার সাথে নদীর অনেক জায়গা দখল করে নিয়েছে সাধারন মানুষ। তাই সেভাবে রায়গঞ্জের কুলিক নদী দূষণ কমিয়ে জলের পরিমাণ বৃদ্ধি করানোর পাশাপাশি নদী সংলগ্ন এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের দিকটিও নজরে রাখা হচ্ছে। তার সাথে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে নদী খনন করা হবে নাদীর নাব্বতা ফিরিয়ে আনার জন্য।
    কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি স্বপন ভ্রক্ষ্ম জানান, কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি দাবি যেভাবে জেলা প্রশাসন রায়গঞ্জের কুলিক নদীর জন্য উদ্যোগ গ্রহণ করেছে তেমনি কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর দূষন কমিয়ে জলের পরিমাণ বৃদ্ধি করানোর পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নের দিক নজর দেওয়া তার সাথে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে নদী খনন করা হোক দাবি করা হয়। 
    এদিকে বিডিও মহম্মদ জাকারি জানান, শ্রীমতি নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।   এই নদী এই পলি পড়ে মোজে গিয়ে নিজের নাব্যতা হাড়িয়েছে। নদী সংস্কার করা হলে বন্যার সময়ে অনেকটা গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে। সেই কারণে ইতি মধ্যেই জেলা প্রশাসনকে জানানো হয়েছে। রায়গঞ্জের কুলিক নদীর কাজ সম্পন্য হবার পড় জেলা প্রশাসনের উদ্যোগেই শ্রীমতি নদীর সংস্কারের কাজ শুরু হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HOaDe4j7Vaw